ডিএমপির মতিঝিল বিভাগে অভিযান, একদিনেই গ্রেফতার ৮৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। ডিএমপি মতিঝিল বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার (৯ আগস্ট) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুর থানায় ২১ জন, খিলগাঁও থানায় ১২ জন, রামপুরা থানার ৬ জন, মুগদা থানার ১১ জন, মতিঝিল থানার ৭ জন ও সবুজবাগ থানার রয়েছেন ১৩ জন। আরও পড়ুন তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৬৬ গ্রেফতারদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। কেআর/এএমএ

ডিএমপির মতিঝিল বিভাগে অভিযান, একদিনেই গ্রেফতার ৮৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (১০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপি মতিঝিল বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার (৯ আগস্ট) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ৮৫ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুর থানায় ২১ জন, খিলগাঁও থানায় ১২ জন, রামপুরা থানার ৬ জন, মুগদা থানার ১১ জন, মতিঝিল থানার ৭ জন ও সবুজবাগ থানার রয়েছেন ১৩ জন।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

কেআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow