ডিএসই পেল নতুন স্বতন্ত্র পরিচালক
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত ডিএসইর ১১১২তম পর্ষদ সভায় যোগদান করেন তিনি।
এর আগে, ৩০ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সৈয়দ আশিকুর রহমানকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নেতৃত্ব, পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমান দায়িত্বে যোগদানের পূর্বে তিনি ২০২২, ২০২৩-২৪ এবং ২০২৬ সালে ৩টি পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
স্টাফ পর্যায়ে তার অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি একটি পদাতিক ব্রিগেডে জেনারেল স্টাফ অফিসার-৩ (অপারেশনস) এবং ব্রিগেড মেজর (চিফ অপারেশন অফিসার) হিসেব
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত ডিএসইর ১১১২তম পর্ষদ সভায় যোগদান করেন তিনি।
এর আগে, ৩০ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সৈয়দ আশিকুর রহমানকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নেতৃত্ব, পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমান দায়িত্বে যোগদানের পূর্বে তিনি ২০২২, ২০২৩-২৪ এবং ২০২৬ সালে ৩টি পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
স্টাফ পর্যায়ে তার অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি একটি পদাতিক ব্রিগেডে জেনারেল স্টাফ অফিসার-৩ (অপারেশনস) এবং ব্রিগেড মেজর (চিফ অপারেশন অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা), একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ (চিফ অপারেশন অফিসার) এবং রাষ্ট্রপতির সচিবালয়ে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব (এএমএসপি) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রেও তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি), মিরপুরে তিনি ডিরেক্টিং স্টাফ ও সিনিয়র ইন্সট্রাক্টর (ক্লাস ‘এ’) হিসেবে দায়িত্ব পালন করেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন দফায় দায়িত্ব পালন করেন। এর মধ্যে আইভরি কোস্টে বিএএনবিএটি-৪ (BANBAT-4)-এ কোম্পানি সেকেন্ড-ইন-কমান্ড এবং সিরিয়ার ইউএনএসএমআইএস (UNSMIS) ও আইভরি কোস্টের ইউএনওসিআই (UNOCI) মিশনে মিলিটারি অবজারভার হিসেবে কাজ করেন।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া চীনের নানজিং আর্মি কমান্ড কলেজ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে গুরুত্বপূর্ণ সামরিক কোর্স সম্পন্ন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি নাজিয়া আহমেদের সঙ্গে বিবাহিত এবং দুই কন্যাসন্তানের জনক।