ডিএসসিসিতে ২৫ সদস্যের অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মরত কর্মকর্তাদের পেশাগত অধিকার, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় ডিএসসিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন এবং সদস্য অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়। সভায় কণ্ঠভোটের মাধ্যমে প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়াকে সভাপতি এবং কর কর্মকর্তা আতাহার আলী খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী ও সংগঠিত অফিসার্স এসোসিয়েশন ডিএসসিসির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নগরবাসীর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম গ্রহণ এবং নাগরিক সেবা আধুনিক ও কার্যকর করতে কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কাজ করাই এই অ্
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মরত কর্মকর্তাদের পেশাগত অধিকার, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় ডিএসসিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন এবং সদস্য অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়।
সভায় কণ্ঠভোটের মাধ্যমে প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়াকে সভাপতি এবং কর কর্মকর্তা আতাহার আলী খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী ও সংগঠিত অফিসার্স এসোসিয়েশন ডিএসসিসির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নগরবাসীর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম গ্রহণ এবং নাগরিক সেবা আধুনিক ও কার্যকর করতে কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কাজ করাই এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এসোসিয়েশনের নেতারা আশা প্রকাশ করে বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মকর্তাদের মতামত ও প্রস্তাব আরও সুসংগঠিতভাবে উপস্থাপন করা সম্ভব হবে, যা ডিএসসিসির প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সহায়তা করবে।
সভায় আরও জানানো হয়, গঠিত কমিটি শিগগিরই সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র, সদস্য ফরম ও আনুষঙ্গিক প্রয়োজনীয় রূপরেখা প্রণয়ন করা হবে।
উল্লেখ্য, এই কমিটি আগামী দুই বছরের মধ্যে সুষ্ঠু ভোটের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করবে।
What's Your Reaction?