ডিএসসিসির ট্রেড লাইসেন্স নবায়নে অনিয়ম, সুপারভাইজারকে অব্যাহতি 

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ নিয়ে সেবা না দেওয়া এবং হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) ডিএসসিসির বিভিন্ন আদায় শাখা, অঞ্চল-৪-এর কর কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠি সূত্রে জানা যায়, এদিন বেলা ১১টায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতি এবং ট্রেড লাইসেন্স সেবা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন তাৎক্ষণিক (অনস্পট) ট্রেড লাইসেন্স ক্যাম্প চলাকালীন দায়িত্বপ্রাপ্

ডিএসসিসির ট্রেড লাইসেন্স নবায়নে অনিয়ম, সুপারভাইজারকে অব্যাহতি 
ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ নিয়ে সেবা না দেওয়া এবং হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) ডিএসসিসির বিভিন্ন আদায় শাখা, অঞ্চল-৪-এর কর কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠি সূত্রে জানা যায়, এদিন বেলা ১১টায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতি এবং ট্রেড লাইসেন্স সেবা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন তাৎক্ষণিক (অনস্পট) ট্রেড লাইসেন্স ক্যাম্প চলাকালীন দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদ বেশকিছু ব্যবসায়ীর কাছ থেকে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য নগদ অর্থ গ্রহণ করেন।  যদিও অর্থ গ্রহণের পর দেড় মাসের বেশি সময় পার হলেও তিনি লাইসেন্সগুলো নবায়ন করে দেননি। ভুক্তভোগী ব্যবসায়ীরা বারবার যোগাযোগ করলেও তিনি সময়ক্ষেপণ ও তালবাহানা করে আসছিলেন। ব্যবসায়ীদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএসসিসি প্রশাসক তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুযায়ী অভিযুক্ত সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow