ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন মানবিক ও আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।  শনিবার (২০ জুন) চট্টগ্রামে অনুষ্ঠিত ‘ইডিউডিএস ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঈদ আল নোমান বলেন, শিক্ষা অর্জনের ক্ষেত্রে কেবল ডিগ্রি নয়, বরং মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিগ্রির চেয়েও বড় বিষয় হলো নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করা এবং ভালো মানুষ হওয়া। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের উপকারে আসার মতো করে নিজেকে তৈরি করতে হবে। এটাই একটি বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। ক্যাম্পাসভিত্তিক সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিতর্ক, সংস্কৃতি ও খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও চিন্তার বিস্তার ঘটায়। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আবেগীয় বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিতর্ক মানুষের দৃষ্ট

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন মানবিক ও আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।  শনিবার (২০ জুন) চট্টগ্রামে অনুষ্ঠিত ‘ইডিউডিএস ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঈদ আল নোমান বলেন, শিক্ষা অর্জনের ক্ষেত্রে কেবল ডিগ্রি নয়, বরং মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিগ্রির চেয়েও বড় বিষয় হলো নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করা এবং ভালো মানুষ হওয়া। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের উপকারে আসার মতো করে নিজেকে তৈরি করতে হবে। এটাই একটি বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। ক্যাম্পাসভিত্তিক সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিতর্ক, সংস্কৃতি ও খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও চিন্তার বিস্তার ঘটায়। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আবেগীয় বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিতর্ক মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং সহমর্মিতা বাড়ায়, যা মানবিক সমাজ গঠনে সহায়ক। ইডিউডিএস ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজিত হয় ‘ভোর হলে শহর জাগে, যুক্তি হলে মানুষ’ স্লোগানে। এটি আয়োজন করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ইডিউডিএস)।  প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও ৩২টি স্কুল-কলেজের বিতার্কিকেরা অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইডিউডিএস’র সাধারণ সম্পাদক মেহেবুবা কবির। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন টাইটেল স্পনসর প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, ও মেইসিজ’র শাখা ব্যবস্থাপক রিপা দে; বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, শাহাজালাল ইসলামি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাশেদ সরোয়ার, এছাড়া শিক্ষাবিদ, বিচারক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow