ডিজিএফআইয়ের আফজাল নাছেরকে আরও ৫ দিনের রিমান্ডে চায় ডিবি
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচদিনের রিমান্ডের চায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন এ রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, তদন্তের স্বার্থে আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় নতুন করে রিমান্ড চাওয়া হয়েছে। গত ২৯ মার্চ দিনগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়। পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে অন্য একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ৫ এপ্রিল ৩ দিন, ৮ এপ্রিল আরও ৩ দিন, ১২ এপ্রিল ২ দিন এবং ১৪ এপ্রিল ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জ
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচদিনের রিমান্ডের চায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন এ রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, তদন্তের স্বার্থে আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় নতুন করে রিমান্ড চাওয়া হয়েছে।
গত ২৯ মার্চ দিনগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়। পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে অন্য একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ৫ এপ্রিল ৩ দিন, ৮ এপ্রিল আরও ৩ দিন, ১২ এপ্রিল ২ দিন এবং ১৪ এপ্রিল ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কয়েকশ’ সশস্ত্র ব্যক্তির একটি দল সেখানে হামলা চালিয়ে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে তাকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়।
এমএএইচ/
What's Your Reaction?