ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

ডিজিএফআই সদর দপ্তরে থাকা আয়নাঘর হিসেবে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকসহ প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার সদস্যরা। তারা শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে অবস্থিত এই বন্দিশালা পরিদর্শন করেন। সেখানে তারা ৩০ মিনিট অবস্থান করেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অপহরণের পর বন্দিদের গুম, নির্যাতন ও খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের স্বার্থে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ তথা প্রসিকিউশন টিম। পরিদর্শন করেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, মুহাম্মদ শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের অন্য সদস্য, তদন্ত সংস্থার সদস্য ও আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে বাহিনীর গোপন বন্দিশালা হিসেবে পরিচিত টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সে

ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

ডিজিএফআই সদর দপ্তরে থাকা আয়নাঘর হিসেবে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকসহ প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার সদস্যরা।

তারা শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় ঢাকা সেনানিবাসের কচুক্ষেতে অবস্থিত এই বন্দিশালা পরিদর্শন করেন। সেখানে তারা ৩০ মিনিট অবস্থান করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অপহরণের পর বন্দিদের গুম, নির্যাতন ও খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের স্বার্থে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ তথা প্রসিকিউশন টিম।

পরিদর্শন করেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, মুহাম্মদ শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের অন্য সদস্য, তদন্ত সংস্থার সদস্য ও আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে বাহিনীর গোপন বন্দিশালা হিসেবে পরিচিত টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীরা। ওইদিন তারা ছোট-বড় মোট ২৯টি কক্ষ ঘুরে দেখেন এবং সাতটি ডেথ সেলে বন্দিদের আটকে রেখে নির্যাতনের চিত্র সম্পর্কে ধারণা নেন।

ওইদিন আওয়ামী লীগের টানা শাসনামলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে নির্যাতনসহ গুমের বর্ণনা দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল-১।

আওয়ামী লীগ শাসনামলে লোকজনকে অবৈধভাবে আটকে রাখা ও নির্যাতনের কেন্দ্র হিসেবে পরিচিত এসব গোপন বন্দিশালা সাধারণ মানুষের কাছে আয়নাঘর নামে পরিচিত। এখানে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। এতে অভিযুক্ত আসামিদের তালিকায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক এবং পাঁচ পরিচালক রয়েছেন।

তাদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক- মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী এরই মধ্যে গ্রেফতার হয়েছেন।

এফএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow