ডিজিটাল ভোট গণনা চাই, পাতানো নির্বাচনে অংশ নেব না: শিশির মনির

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট শিশির মনির। তিনি ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানিয়ে অভিযোগ করেছেন, নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। একই সঙ্গে ‘পাতানো নির্বাচন’ হলে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ‘সবুজ দল’-এর নির্বাচনি প্রচারণা শেষে সমিতির কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন শিশির মনির। শিশির মনির বলেন, ঢাকা বারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কোনোভাবেই ব্যালট বাক্স ছিনতাই করে পার্টি অফিসে (রাজনৈতিক দলের) ভোট গণনার সুযোগ দেওয়া হবে না। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানান তিনি। শিশির মনির অভিযোগ করেন, নির্বাচন শুরু হওয়ার আগেই কমিশন দখলের চেষ্টা চলছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তার ভাষায়, ‘এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে আইনজীবীরা তা মেনে নেবেন না।’ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন,

ডিজিটাল ভোট গণনা চাই, পাতানো নির্বাচনে অংশ নেব না: শিশির মনির

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট শিশির মনির।

তিনি ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানিয়ে অভিযোগ করেছেন, নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। একই সঙ্গে ‘পাতানো নির্বাচন’ হলে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ‘সবুজ দল’-এর নির্বাচনি প্রচারণা শেষে সমিতির কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন শিশির মনির।

শিশির মনির বলেন, ঢাকা বারের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কোনোভাবেই ব্যালট বাক্স ছিনতাই করে পার্টি অফিসে (রাজনৈতিক দলের) ভোট গণনার সুযোগ দেওয়া হবে না। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার দাবি জানান তিনি।

শিশির মনির অভিযোগ করেন, নির্বাচন শুরু হওয়ার আগেই কমিশন দখলের চেষ্টা চলছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তার ভাষায়, ‘এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে আইনজীবীরা তা মেনে নেবেন না।’

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, সংসদের ভেতর ও বাইরে সরকারের মধ্যে এক ধরনের একনায়কতান্ত্রিক প্রবণতা দেখা যাচ্ছে। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শিশির মনির আরও বলেন, ‘নির্বাচনকে ভয় পান কেন? যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে।’

পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়ে তিনি বলেন, আইনজীবীদের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তারা আপসহীন থাকবেন।

নির্বাচনি গণসংযোগ কর্মসূচি ঢাকা আদালতের বিভিন্ন ভবন ও চত্বরে অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থীরা ভোটারদের সমর্থন কামনা করেন।

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এমডিএএ/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow