ডিজিটাল লেনদেন সহজ করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ সেবা চালু

অনলাইন লেনদেনকে আরও নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্ত করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ সেবা চালু করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া এ সেবার মাধ্যমে অনলাইন পেমেন্টের সময় আর প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রয়োজন হবে না। এর পরিবর্তে গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ব্যক্তিগত পিন ব্যবহার করেই নিরাপদভাবে লেনদেনের অনুমোদন দিতে পারবেন। শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসা জানায়, ফাস্ট আইডেন্টিটি অনলাইন (FIDO) মানদণ্ডভিত্তিক এই প্রযুক্তি অনলাইন পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করবে। ফলে গ্রাহকদের কম ধাপ অনুসরণ করে দ্রুত লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে। আরও পড়ুন বিদেশে টাকা পাঠানো সহজ করতে মিডল্যান্ড ব্যাংক-ভিসার মধ্যে চুক্তি ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, দেশে ই-কমার্স ও ডিজিটাল পেমেন্টের ব্যবহার দ্রুত বাড়ছে। তবে পরিচয় যাচাইয়ের প্রচলিত পদ্ধতি অনেক সময় গ্রাহকদের জন্য জটিল ও সময়সাপেক্ষ হয়ে পড়ে। ভিসা পেমেন্ট পাসকি সেই অভিজ্ঞতাকে সহজ করবে। এতে লেনদেন

ডিজিটাল লেনদেন সহজ করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ সেবা চালু

অনলাইন লেনদেনকে আরও নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্ত করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ সেবা চালু করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা।

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া এ সেবার মাধ্যমে অনলাইন পেমেন্টের সময় আর প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রয়োজন হবে না। এর পরিবর্তে গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ব্যক্তিগত পিন ব্যবহার করেই নিরাপদভাবে লেনদেনের অনুমোদন দিতে পারবেন।

শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিসা জানায়, ফাস্ট আইডেন্টিটি অনলাইন (FIDO) মানদণ্ডভিত্তিক এই প্রযুক্তি অনলাইন পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করবে। ফলে গ্রাহকদের কম ধাপ অনুসরণ করে দ্রুত লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে।

ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, দেশে ই-কমার্স ও ডিজিটাল পেমেন্টের ব্যবহার দ্রুত বাড়ছে। তবে পরিচয় যাচাইয়ের প্রচলিত পদ্ধতি অনেক সময় গ্রাহকদের জন্য জটিল ও সময়সাপেক্ষ হয়ে পড়ে। ভিসা পেমেন্ট পাসকি সেই অভিজ্ঞতাকে সহজ করবে। এতে লেনদেন দ্রুত সম্পন্ন হবে, মাঝপথে লেনদেন বাতিল হওয়ার প্রবণতা কমবে এবং সফল পেমেন্টের হার বাড়বে।

ভিসার তথ্য অনুযায়ী, ওটিপিনির্ভর প্রচলিত পদ্ধতির তুলনায় পেমেন্ট পাসকিতে কম ধাপে পরিচয় যাচাই করা যায়। ফলে লেনদেন সম্পন্ন হওয়ার সম্ভাবনা বাড়ে এবং ব্যর্থ হওয়ার ঝুঁকি কমে।

একবার নিবন্ধন করলেই গ্রাহকরা অংশগ্রহণকারী বিভিন্ন মার্চেন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মে একই ধরনের অথেনটিকেশন সুবিধা ব্যবহার করতে পারবেন। প্রযুক্তিটি প্রধান অপারেটিং সিস্টেম ও ওয়েব ব্রাউজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্বজুড়ে ফাস্ট আইডেন্টিটি অনলাইন (FIDO) সমর্থিত বিলিয়ন সংখ্যক ডিভাইসে ব্যবহারযোগ্য।

ভিসা জানিয়েছে, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ, সহজ ও ব্যবহারবান্ধব পেমেন্ট প্রযুক্তি চালু করতে তারা কাজ করছে। আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে উদ্ভাবনী সমাধান বাস্তবায়নের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করাই তাদের লক্ষ্য।

ইএআর/এমএমকে 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow