ডিপ ভি নেকে উষ্ণতা ছড়ালেন জয়া আহসান
স্টাইলের ভাষা সবার এক হয় না। কেউ পোশাকে আলাদা হন, কেউ উপস্থিতিতে, আবার কেউ নিজের আত্মবিশ্বাস দিয়েই ফ্যাশনকে অন্য মাত্রায় নিয়ে যান। জয়া আহসান ঠিক সেই তৃতীয় শ্রেণির মানুষদের একজন, যিনি খুব সাধারণ একটি লুককেও অনায়াসে করে তুলতে পারেন আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি নতুন এক গ্ল্যাম লুকে হাজির হয়ে আবারও নজর কাড়লেন এই অভিনেত্রী। মেকআপ রুমে তৈরি হওয়ার মুহূর্ত থেকেই যেন ছড়িয়ে পড়ছিল এক ধরনের পুরনো হলিউড গ্ল্যামের আবহ। চুলে ওল্ড স্কুল কার্লার, মুখে সফট গ্ল্যাম মেকওভার আর পরনে বাঘের ছোপছাপ প্রিন্টের অফ-দ্য-শোল্ডার বডিকন ড্রেস-সব মিলিয়ে জয়ার এই উপস্থিতি ছিল একসঙ্গে সাহসী, স্টাইলিশ এবং এলিগ্যান্ট। ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর ক্ল্যাসিক লেপার্ড প্রিন্ট। ফ্যাশনের ভাষায় যা কখনোই পুরোপুরি পুরোনো হয় না। বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুনভাবে ফিরে আসে। এই প্রাণবন্ত প্রিন্টকে আরও আবেদনময় করে তুলেছিল ডিপ ভি-নেক কাট, যা পুরো লুকে যোগ করেছে বাড়তি গ্ল্যামার। তবে শুধু পোশাকই নয়, জয়ার সাজেও ছিল আলাদা যত্নের ছাপ। মুখে ব্যবহার করা হয়েছিল ন্যুড সেমিম্যাট ব্রাউন লিপস্টিক, যা পুরো লুককে দিয়েছে একটি পরিমিত অথচ আধুনিক আ
স্টাইলের ভাষা সবার এক হয় না। কেউ পোশাকে আলাদা হন, কেউ উপস্থিতিতে, আবার কেউ নিজের আত্মবিশ্বাস দিয়েই ফ্যাশনকে অন্য মাত্রায় নিয়ে যান। জয়া আহসান ঠিক সেই তৃতীয় শ্রেণির মানুষদের একজন, যিনি খুব সাধারণ একটি লুককেও অনায়াসে করে তুলতে পারেন আলোচনার কেন্দ্রবিন্দু।
সম্প্রতি নতুন এক গ্ল্যাম লুকে হাজির হয়ে আবারও নজর কাড়লেন এই অভিনেত্রী। মেকআপ রুমে তৈরি হওয়ার মুহূর্ত থেকেই যেন ছড়িয়ে পড়ছিল এক ধরনের পুরনো হলিউড গ্ল্যামের আবহ। চুলে ওল্ড স্কুল কার্লার, মুখে সফট গ্ল্যাম মেকওভার আর পরনে বাঘের ছোপছাপ প্রিন্টের অফ-দ্য-শোল্ডার বডিকন ড্রেস-সব মিলিয়ে জয়ার এই উপস্থিতি ছিল একসঙ্গে সাহসী, স্টাইলিশ এবং এলিগ্যান্ট।
ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর ক্ল্যাসিক লেপার্ড প্রিন্ট। ফ্যাশনের ভাষায় যা কখনোই পুরোপুরি পুরোনো হয় না। বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুনভাবে ফিরে আসে। এই প্রাণবন্ত প্রিন্টকে আরও আবেদনময় করে তুলেছিল ডিপ ভি-নেক কাট, যা পুরো লুকে যোগ করেছে বাড়তি গ্ল্যামার।
তবে শুধু পোশাকই নয়, জয়ার সাজেও ছিল আলাদা যত্নের ছাপ। মুখে ব্যবহার করা হয়েছিল ন্যুড সেমিম্যাট ব্রাউন লিপস্টিক, যা পুরো লুককে দিয়েছে একটি পরিমিত অথচ আধুনিক আবহ। অতিরিক্ত উজ্জ্বলতার বদলে সফট গ্ল্যাম মেকআপ বেছে নেওয়ায় তার স্বাভাবিক সৌন্দর্য আরও বেশি ফুটে উঠেছে।
চোখের মেকআপেও ছিল ট্রেন্ডি টাচ। হালকা স্মাজড আইলুক, ঘন পাপড়ি এবং নিখুঁতভাবে সেট করা আইব্রো পুরো স্টাইলকে দিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের অনুভূতি। আর চুলের কার্লার যেন স্মরণ করিয়ে দিচ্ছিল পুরনো দিনের সেই ড্রেসিং রুম গ্ল্যাম, যেখানে তৈরি হওয়ার মুহূর্তটাও ছিল স্টাইলের অংশ।
বয়স, ট্রেন্ড কিংবা প্রচলিত ফ্যাশন ধারণাকে অনেক আগেই নিজের মতো করে ভেঙেছেন জয়া। তাই তার প্রতিটি নতুন উপস্থিতি শুধু একটি ফটোশুট নয়, বরং হয়ে ওঠে স্টাইল স্টেটমেন্ট। আর এবারের বাঘের ছোপছাপ লুক যেন আবারও মনে করিয়ে দিল-গ্ল্যামার মানে শুধু জাঁকজমক নয়, বরং নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে বহন করার শিল্প।
জেএস/
What's Your Reaction?