ডিপ্লোমেটিক জোনের ডিসি ফরহাদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) এ-সংক্রান্ত একটি কার্যালয় আদেশ জারি করেছে ডিএমপি। এতে সই করেছেন ডিএমপি সদরদপ্তরে প্রশাসন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী। আদেশে বলা হয়েছে, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো। চলতি বছরের ৫ জানুয়ারি ডিএমপির এক আদেশে এই পুলিশ কর্মকর্তাকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছিল।

ডিপ্লোমেটিক জোনের ডিসি ফরহাদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) এ-সংক্রান্ত একটি কার্যালয় আদেশ জারি করেছে ডিএমপি। এতে সই করেছেন ডিএমপি সদরদপ্তরে প্রশাসন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী।

আদেশে বলা হয়েছে, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো।

চলতি বছরের ৫ জানুয়ারি ডিএমপির এক আদেশে এই পুলিশ কর্মকর্তাকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow