ডিসিকে অভিশাপ দিলেন বিএনপির প্রার্থী
ভোট ছিনতাইয়ের অভিযোগ এনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে অভিশাপ দিলেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। এ সময় তিনি ভোট পূর্ণগণনার দাবি তোলেন।
রোববার (১৫ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানকে উদ্দেশ্য করে রংপুর-৪ আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন ‘আপনার ওপর আমার অভিশাপ লাগবে। বউ-বাচ্চাকে আপনি কান্না করাচ্ছেন। আপনার বউ বাচ্চা রাস্তায় কান্না করবে ভাই, এটা আমার অভিশাপ।’
ফলাফল ছিনতাইয়ের অভিযোগ তুলে তিনি জেলা প্রশাসককে বলেন, ‘আপনি ফলাফল ছিনতাই করেছেন। এর জবাব আল্লাহর তরফ থেকে পাবেন। আমার পরিবার কান্না করছে, তাদের চোখের পানি ফেলছে । আল্লাহর তরফ থেকে আপনার বিচার হবে, আপনার বিচার হবে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান চুপ ছিলেন। বিএনপির নেতাকর্মীরা ভরসাকে শান্ত করার চেষ্টা করেন।
বিগত নির্বাচনে বিএনপির মনোনীত তিন প্রার্থী, রংপুর-৩ আসনের সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা ও রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে
ভোট ছিনতাইয়ের অভিযোগ এনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে অভিশাপ দিলেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। এ সময় তিনি ভোট পূর্ণগণনার দাবি তোলেন।
রোববার (১৫ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানকে উদ্দেশ্য করে রংপুর-৪ আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন ‘আপনার ওপর আমার অভিশাপ লাগবে। বউ-বাচ্চাকে আপনি কান্না করাচ্ছেন। আপনার বউ বাচ্চা রাস্তায় কান্না করবে ভাই, এটা আমার অভিশাপ।’
ফলাফল ছিনতাইয়ের অভিযোগ তুলে তিনি জেলা প্রশাসককে বলেন, ‘আপনি ফলাফল ছিনতাই করেছেন। এর জবাব আল্লাহর তরফ থেকে পাবেন। আমার পরিবার কান্না করছে, তাদের চোখের পানি ফেলছে । আল্লাহর তরফ থেকে আপনার বিচার হবে, আপনার বিচার হবে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান চুপ ছিলেন। বিএনপির নেতাকর্মীরা ভরসাকে শান্ত করার চেষ্টা করেন।
বিগত নির্বাচনে বিএনপির মনোনীত তিন প্রার্থী, রংপুর-৩ আসনের সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা ও রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। ভোট পূর্ণগণনার দাবিতে তারা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দুপুর দুইটা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলে। পরে পরাজিত এই তিন প্রার্থী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের সঙ্গে কথা বলতে তার কার্যালয়ে যান।
এ সময় বিএনপির তিন প্রার্থী অভিযোগ করেন,তারা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেলেও ভোটের ফল কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হয়েছেন।
তাদের দাবি, জনগণের রায়ের সঙ্গে মিলিয়ে সকলের সামনে ভোটের প্রকৃত ফলাফল ঘোষণা করা হোক।
ভোট পুনর্গণনার দাবি মানা না হলে জনগণকে সঙ্গে নিয়ে তারা টানা আন্দোলন চালিয়ে যাওযার ঘোষণা দেন।
রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান বলেন, উৎসবমুখর পরিবেশে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল ছিল। নির্বাচনী কার্যক্রম শতভাগ সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, ভোট পূর্ণগণনার জন্য তিনজন প্রার্থী লিখিত আবেদন করেছেন। তাদের আবেদনগুলো নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করব।