ডেইরি ও খাদ্যপণ্যের সাপ্লাইচেইন খাতে নিউজিল্যান্ডকে বিনিয়োগের আহ্বান
দেশের ডেইরি ও খাদ্যপণ্যের সাপ্লাইচেইন খাতে নিউজিল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি তাসকীন আহমেদ। বুধবার (২০ মে) রাজধানীর ডিসিসিআই গুলশান সেন্টারে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং শ্রীলঙ্কাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইনের মধ্যকার সাক্ষাৎ হয়। এসময় ডিসিসিআইয়ের পক্ষে এ আহ্বান জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ জানানো হয়। সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ডেইরি, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, আধুনিক কৃষি এবং খাদ্য নিরাপত্তা মানদণ্ডে নিউজিল্যান্ড বৈশ্বিক মানদণ্ডের বিবেচনায় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও প্রাণিখাদ্য উৎপাদন, ডেইরি খামারের আধুনিকায়ন, গবাদি পশুর উন্নত জাত উন্নয়ন, মৎস, ভেটেরিনারি প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিউজিল্যান্ডের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশকে সহায়তার যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভোগ্যপণ্য এবং খাদ্যপণ্যের সাপ্লাইচেইন ব্যবস্থাপনা, পানি ও জালবায়ু ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি
দেশের ডেইরি ও খাদ্যপণ্যের সাপ্লাইচেইন খাতে নিউজিল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি তাসকীন আহমেদ।
বুধবার (২০ মে) রাজধানীর ডিসিসিআই গুলশান সেন্টারে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং শ্রীলঙ্কাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইনের মধ্যকার সাক্ষাৎ হয়। এসময় ডিসিসিআইয়ের পক্ষে এ আহ্বান জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে এ তথ জানানো হয়।
সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ডেইরি, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, আধুনিক কৃষি এবং খাদ্য নিরাপত্তা মানদণ্ডে নিউজিল্যান্ড বৈশ্বিক মানদণ্ডের বিবেচনায় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশের দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও প্রাণিখাদ্য উৎপাদন, ডেইরি খামারের আধুনিকায়ন, গবাদি পশুর উন্নত জাত উন্নয়ন, মৎস, ভেটেরিনারি প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিউজিল্যান্ডের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশকে সহায়তার যথেষ্ট সুযোগ রয়েছে।
এছাড়াও বাংলাদেশের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভোগ্যপণ্য এবং খাদ্যপণ্যের সাপ্লাইচেইন ব্যবস্থাপনা, পানি ও জালবায়ু ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি খাতের উন্নয়নে নিউজিল্যান্ডের বেসরকারিখাতকে একক ও যৌথ বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা চেম্বার সভাপতি।
সর্বশেষ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৪৯৭.৪৩ মিলিয়ন মার্কিন ডলার, তবে দ্বিপাক্ষিক বাণিজ্যের অধিকতর উন্নয়নে বাংলাদেশ হতে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, তথ্য-প্রযুক্তি বিষয়ক সেবা প্রভৃতি পণ্য আরও বেশি হারে আমদানির জন্য নিউজিল্যান্ডের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তাসকীন আহমেদ।
নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য নিউজিল্যান্ড শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখবে। এলডিসি পরবর্তী সময়ে বাংলাদেশি পণ্যের বাজার প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি নিউজিল্যান্ড বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বাণিজ্য চুক্তির যথেষ্ঠ সুযোগ রয়েছে। দুই দেশের সরকারকে এ লক্ষ্যে এগিয়ে আসা প্রয়োজন।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শুধু রপ্তানি বাজার বহুমুখীকরণই যথেষ্ট নয়, বরং প্রতিটি দেশের আমদানি বাজারও বহুমুখীকরণ করার ওপর গুরুত্ব দেওয়া জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।
হাইকমিশনার জানান, খাদ্যপণ্যের উচ্চমান ও আস্থা, কঠোর খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এবং জিএমও (জেনেটিক্যাললি মডিফাইড অর্গানিজম) মুক্ত পণ্যের জন্য নিউজিল্যান্ড বিশ্বব্যাপী পরিচিত রয়েছে এবং বাংলাদেশে একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বাণিজ্য কাঠামো গড়ে তুলতে তার দেশ অত্যন্ত আগ্রহী।
ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এসময় উপস্থিত ছিলেন।
ইএইচটি/এমআইএইচএস
What's Your Reaction?