ডেইলি শপিং ও স্বপ্নে বিশেষ ছাড়, থাকছে বাই ওয়ান গেট ওয়ানসহ নানান অফার 

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ডেইলি শপিং সুপারশপে দুদিনের জন্য নানান পণ্যে দেওয়া হয়েছে মূল্যছাড়। স্ট্যান্ডার্ড মিনিকেট চাল প্রতিকেজি ৭৩ টাকা, বিআর-৫৮ চাল ৫৫ টাকা, খোলা মসুর ডাল ৯৪ টাকা এবং বুটের ডাল ৯৭ টাকায় পাওয়া যাবে। শুধু খাদ্যপণ্য নয়, ডিটারজেন্ট, সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশ, টয়লেট ক্লিনারসহ বিভিন্ন নিত্যব্যবহার্য পণ্যে থাকছে বিশেষ ছাড়। শিশুদের পণ্যের মধ্যে কিডস্টার বেবি ডায়াপার ও টুইংকেল বেবি ডায়াপারের নির্দিষ্ট আইটেমেও দেওয়া হবে বড় ধরনের মূল্যছাড়। এছাড়া ২ কেজি প্রাণ আটা ও ময়দা এবং ৫০০ গ্রাম প্রাণ সুজিতে ১৫ টাকা ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে ২ কেজি পুষ্টি, স্বাদ ও সানশাইন ব্র্যান্ডের আটায় মিলছে ২৫ টাকা পর্যন্ত ছাড়। এক কেজি এসিআই ও মোল্লা সুপার লবণে ৭ টাকা ছাড়, ২৬০ গ্রাম ঝটপট চিকেন পিজ্জা ও এক কেজি ঝটপট চিকেন নাগেটসে যথাক্রমে ২৫ ও ৫০ টাকা ছাড় রয়েছে। ১০০০ মিলিলিটার রে লিকুইড ডিটারজেন্ট পাউডার একটি কিনলে একটি ফ্রি, ৫০০ মিলিলিটার সুইফট টয়লেট ক্লিনার একটি কিনলে একটি ফ্রি অফার। আরও পড়ুনখাবার থেকে গ্যাজেট, কোথায় কোন পণ্য পাবেন আমনের দাম পড়তি, বোরো নিয়ে বাড়ছে দুশ্চিন্তা  এছাড়া, আরেক জনপ্রিয় সু

ডেইলি শপিং ও স্বপ্নে বিশেষ ছাড়, থাকছে বাই ওয়ান গেট ওয়ানসহ নানান অফার 

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ডেইলি শপিং সুপারশপে দুদিনের জন্য নানান পণ্যে দেওয়া হয়েছে মূল্যছাড়। স্ট্যান্ডার্ড মিনিকেট চাল প্রতিকেজি ৭৩ টাকা, বিআর-৫৮ চাল ৫৫ টাকা, খোলা মসুর ডাল ৯৪ টাকা এবং বুটের ডাল ৯৭ টাকায় পাওয়া যাবে।

শুধু খাদ্যপণ্য নয়, ডিটারজেন্ট, সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশ, টয়লেট ক্লিনারসহ বিভিন্ন নিত্যব্যবহার্য পণ্যে থাকছে বিশেষ ছাড়। শিশুদের পণ্যের মধ্যে কিডস্টার বেবি ডায়াপার ও টুইংকেল বেবি ডায়াপারের নির্দিষ্ট আইটেমেও দেওয়া হবে বড় ধরনের মূল্যছাড়।

এছাড়া ২ কেজি প্রাণ আটা ও ময়দা এবং ৫০০ গ্রাম প্রাণ সুজিতে ১৫ টাকা ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে ২ কেজি পুষ্টি, স্বাদ ও সানশাইন ব্র্যান্ডের আটায় মিলছে ২৫ টাকা পর্যন্ত ছাড়।

এক কেজি এসিআই ও মোল্লা সুপার লবণে ৭ টাকা ছাড়, ২৬০ গ্রাম ঝটপট চিকেন পিজ্জা ও এক কেজি ঝটপট চিকেন নাগেটসে যথাক্রমে ২৫ ও ৫০ টাকা ছাড় রয়েছে। ১০০০ মিলিলিটার রে লিকুইড ডিটারজেন্ট পাউডার একটি কিনলে একটি ফ্রি, ৫০০ মিলিলিটার সুইফট টয়লেট ক্লিনার একটি কিনলে একটি ফ্রি অফার।

আরও পড়ুন
খাবার থেকে গ্যাজেট, কোথায় কোন পণ্য পাবেন 
আমনের দাম পড়তি, বোরো নিয়ে বাড়ছে দুশ্চিন্তা 

এছাড়া, আরেক জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্নে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে দুই দিনের বিশেষ ছাড়। আগামী ১৭ ও ১৮ এপ্রিল সারাদেশে স্বপ্নের সব আউটলেটে এই অফার চালু থাকবে। 

এই অফারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে কোমল পানীয় ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীতে মিলছে আকর্ষণীয় ছাড়। অফারের মধ্যে রয়েছে জনপ্রিয় পানীয় ব্র্যান্ড ট্যাং-এ বিশেষ মূল্যছাড়। ৭৫০ গ্রাম প্যাকে ৫৪ টাকা এবং ২ কেজি প্যাকে ১৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া প্রাণ ম্যাংগো জুসসহ বিভিন্ন কোমল পানীয়তেও রয়েছে মূল্যহ্রাস।

নিত্যপণ্যের বাজারেও রয়েছে উল্লেখযোগ্য মূল্যছাড়। চিনিগুঁড়া চাল প্রতি কেজি ১৫০ টাকা, আলু ১৬ টাকা এবং পেঁয়াজ ৩৮ টাকায় বিক্রি করা হবে। পাশাপাশি নাজিরশাইল (স্ট্যান্ডার্ড) ও মিনিকেট (স্ট্যান্ডার্ড) চাল প্রতি কেজি ৫৭ টাকা, স্বর্ণা চাল ৫২ টাকা এবং প্রিমিয়াম মিনিকেট (জিরাশাইল) চাল ৭২ টাকায় মিলবে।

ডালের বাজারেও রয়েছে স্বস্তি। মসুর ডাল (স্ট্যান্ডার্ড) প্রতি কেজি ৯৫ টাকায় বিক্রি করা হবে।

এসএম/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow