ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা

ডেনমার্ক সরকার দেশজুড়ে মসজিদ থেকে লাউডস্পিকারে আজান সম্প্রচার নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে আইনি পর্যালোচনা শুরু করতে যাচ্ছে। নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা দেশের সংবিধান ও বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখা হবে। সরকারের প্রতিনিধি ও সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির নেতা মর্টেন বডস্কভ বলেন, ডেনমার্কের আকাশে আজানের ধ্বনি শোনা উচিত নয় এবং এর জন্য আইনি ভিত্তি তৈরি করা সম্ভব কি না, তা সরকার পরীক্ষা করবে। তার দাবি, ধীরে ধীরে ‘ইসলামায়ন’ দেশটির জনপরিসরে অতিরিক্ত প্রভাব ফেলছে। লন্ডন ভিত্তিক জিবি নিউজের প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ডেনমার্কে এটি তৃতীয়বারের মতো কোনো অভিবাসনমন্ত্রী প্রকাশ্যে আজান সম্প্রচার নিষিদ্ধের আইনি ভিত্তি তৈরির উদ্যোগ নিলেন। এর আগে ২০২০ এবং ২০২৫ সালেও একই ধরনের চেষ্টা করা হয়েছিল। ইসলামে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান হিসেবে আজান মসজিদের মিনার থেকে লাউডস্পিকারের মাধ্যমে প্রচার করা হয়। তবে ডেনমার্কের কিছু এলাকায়, বিশেষ করে রাজধানী কোপেনহেগেনে, শব্দদূষণবিষয়ক স্থানীয় বিধিনিষেধের কারণে বাইরে লাউডস্পিকারে আজান সম্প্

ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা
ডেনমার্ক সরকার দেশজুড়ে মসজিদ থেকে লাউডস্পিকারে আজান সম্প্রচার নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে আইনি পর্যালোচনা শুরু করতে যাচ্ছে। নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা দেশের সংবিধান ও বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখা হবে। সরকারের প্রতিনিধি ও সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির নেতা মর্টেন বডস্কভ বলেন, ডেনমার্কের আকাশে আজানের ধ্বনি শোনা উচিত নয় এবং এর জন্য আইনি ভিত্তি তৈরি করা সম্ভব কি না, তা সরকার পরীক্ষা করবে। তার দাবি, ধীরে ধীরে ‘ইসলামায়ন’ দেশটির জনপরিসরে অতিরিক্ত প্রভাব ফেলছে। লন্ডন ভিত্তিক জিবি নিউজের প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ডেনমার্কে এটি তৃতীয়বারের মতো কোনো অভিবাসনমন্ত্রী প্রকাশ্যে আজান সম্প্রচার নিষিদ্ধের আইনি ভিত্তি তৈরির উদ্যোগ নিলেন। এর আগে ২০২০ এবং ২০২৫ সালেও একই ধরনের চেষ্টা করা হয়েছিল। ইসলামে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান হিসেবে আজান মসজিদের মিনার থেকে লাউডস্পিকারের মাধ্যমে প্রচার করা হয়। তবে ডেনমার্কের কিছু এলাকায়, বিশেষ করে রাজধানী কোপেনহেগেনে, শব্দদূষণবিষয়ক স্থানীয় বিধিনিষেধের কারণে বাইরে লাউডস্পিকারে আজান সম্প্রচারের অনুমতি নেই। কোপেনহেগেনের গ্র্যান্ড মসজিদও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাইরে আজান সম্প্রচার করে না। তবে দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর করতে গেলে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। তদন্তকারীদের ধর্মীয় স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। ডেনমার্কের সংবিধানে প্রকাশ্যে ধর্মীয় উপাসনার অধিকার নিশ্চিত করা হয়েছে, যদিও গণতন্ত্রবিরোধী প্রচারণা বা নিষিদ্ধ সংগঠনের অর্থায়নের মতো কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী বিধান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow