ডেমরায় র‌্যাব পরিচয়ে ২৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর ডেমরায় র‌্যাব পরিচয়ে গার্মেন্টস ব্যবসায়ী থেকে ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার কোনাপাড় এলাকায় ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেস ওয়েতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. আব্দুল আলিম। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়নগঞ্জের রুপগঞ্জের তারাবো পৌরসভার খাদুন এলাকায় বি-ব্রাদার্স নামের একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানার শ্রমীকদের বেতন প্রদানের জন্য ব্যবসায়ী মো. আব্দুল আলিম ঢাকার মতিঝিলের ডাচবাংলা ব্যাংক থেকে ২৩ লাখ টাকা উত্তোলন করেন।  টাকা নিয়ে কারখানায় যাওয়ার পথে ডেমরার মাহাবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এলে একটি কালো রঙের প্রাইভেটকার এসে ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে।  এ সময় পুলিশের কটি পরিহতি চারজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীর গাড়িতে মাদক বহন করা হচ্ছে বলে গাড়ি তল্লাশির জন্য গাড়ির চালককে নামিয়ে দিয়ে ছিনতাইকারীরাই ব্যবসায়ীর গাড়ি চালিয়ে ডেমরার স্টাফ কোয়ার্টার আন্ডার পাশের উপরে এসে ব্যবসায়ীকে ফেলে যায়। এসময় তার কাছে থাকা ২৩ লাখ টাকা নিয়ে অন্য গাড়িতে করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ বিষ

ডেমরায় র‌্যাব পরিচয়ে ২৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর ডেমরায় র‌্যাব পরিচয়ে গার্মেন্টস ব্যবসায়ী থেকে ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার কোনাপাড় এলাকায় ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেস ওয়েতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মো. আব্দুল আলিম।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নারায়নগঞ্জের রুপগঞ্জের তারাবো পৌরসভার খাদুন এলাকায় বি-ব্রাদার্স নামের একটি রপ্তানিমুখী গার্মেন্টস কারখানার শ্রমীকদের বেতন প্রদানের জন্য ব্যবসায়ী মো. আব্দুল আলিম ঢাকার মতিঝিলের ডাচবাংলা ব্যাংক থেকে ২৩ লাখ টাকা উত্তোলন করেন। 

টাকা নিয়ে কারখানায় যাওয়ার পথে ডেমরার মাহাবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এলে একটি কালো রঙের প্রাইভেটকার এসে ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে। 

এ সময় পুলিশের কটি পরিহতি চারজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীর গাড়িতে মাদক বহন করা হচ্ছে বলে গাড়ি তল্লাশির জন্য গাড়ির চালককে নামিয়ে দিয়ে ছিনতাইকারীরাই ব্যবসায়ীর গাড়ি চালিয়ে ডেমরার স্টাফ কোয়ার্টার আন্ডার পাশের উপরে এসে ব্যবসায়ীকে ফেলে যায়। এসময় তার কাছে থাকা ২৩ লাখ টাকা নিয়ে অন্য গাড়িতে করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে ডেমরা থানার (ওসি) মো. তাইফুর রহমান মির্জা বলেন, ঘটনাটি যাত্রাবাড়ী থানার জুড়িডাকশন এরিয়ায় হয়ে থাকতে পারে। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow