ডোবার পাশে মিলল কঙ্কাল, যা বলছে পুলিশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ডোবার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় এই কঙ্কালটি পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার একটি ডোবার পাশে কঙ্কালটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। উদ্ধার হওয়া কঙ্কালের পাশ থেকে একটি পুরুষের প্যান্ট ও টি-শার্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পোশাক ও কঙ্কালের ধরন দেখে পুলিশের প্রাথমিক ধারণা— এটি কোনো কিশোরের কঙ্কাল হতে পারে। তবে কতদিন আগে তার মৃত্যু হয়েছে বা এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোনারগাঁ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, কঙ্কালটির পাশে পুরুষের পোশাক পাওয়া গেছে, যা দেখে প্রাথমিকভাবে এটি একজন কিশোরের বলে মনে হচ্ছে। তবে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া পরিচয় বা মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি ডোবার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় এই কঙ্কালটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কাঁচপুর দক্ষিণপাড়া এলাকার একটি ডোবার পাশে কঙ্কালটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া কঙ্কালের পাশ থেকে একটি পুরুষের প্যান্ট ও টি-শার্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পোশাক ও কঙ্কালের ধরন দেখে পুলিশের প্রাথমিক ধারণা— এটি কোনো কিশোরের কঙ্কাল হতে পারে। তবে কতদিন আগে তার মৃত্যু হয়েছে বা এটি হত্যাকাণ্ড কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোনারগাঁ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, কঙ্কালটির পাশে পুরুষের পোশাক পাওয়া গেছে, যা দেখে প্রাথমিকভাবে এটি একজন কিশোরের বলে মনে হচ্ছে। তবে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া পরিচয় বা মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রহস্যময় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?