ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

শেরপুরের নকলা উপজেলায় নিখোঁজের একদিন পর সমলা খাতুন (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা খিচা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সমলা খাতুন ওই এলাকার মৃত জাফর আলীর মেয়ে। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। চার দিন আগে নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দুপুরে ডুবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের ছোট ভাই নবী হোসেন (৭০) বলেন, আমার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও বেশ কয়েকবার তিনি হারিয়ে গিয়েছিলেন। আমরা বার বার খুঁজে বের করেছি। শুক্রবার বিকেল থেকে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল কিন্তু পাচ্ছিলাম না। আজ ডোবায় তার লাশ পেলাম। তিনি আরও বলেন, আমার বড় বোন মানসিক ভারসাম্যহীন থাকা

ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

শেরপুরের নকলা উপজেলায় নিখোঁজের একদিন পর সমলা খাতুন (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা খিচা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সমলা খাতুন ওই এলাকার মৃত জাফর আলীর মেয়ে। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। চার দিন আগে নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দুপুরে ডুবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের ছোট ভাই নবী হোসেন (৭০) বলেন, আমার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও বেশ কয়েকবার তিনি হারিয়ে গিয়েছিলেন। আমরা বার বার খুঁজে বের করেছি। শুক্রবার বিকেল থেকে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল কিন্তু পাচ্ছিলাম না। আজ ডোবায় তার লাশ পেলাম।

তিনি আরও বলেন, আমার বড় বোন মানসিক ভারসাম্যহীন থাকায় তার বিয়ে দেওয়া হয়নি। পরিবারের লোকজন সবসময় চোখে চোখে রাখতেন।

একই গ্রামের ব্যবসায়ী দিদার হোসেন জানান, গতকাল বিকেল থেকে আমাদের প্রতিবেশী দাদি সমতুল্য সমলা বেগমকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে পরিত্যক্ত ডোবায় তার লাশ পাওয়া যায়। বিষয়টি শোনার পরপরই আমরা লাশ দেখতে গিয়েছিলাম।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow