ড্যাপ সংশোধনসহ আবাসন খাতের সমস্যা সমাধানে রাজউক-রিহ্যাব বৈঠক

রাজধানীর আবাসন খাতের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে বৈঠক হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ এ বৈঠক করে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজউকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। এ সময় রাজউকের চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে, যা আবাসন খাতের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সীমিত জমির বাস্তবতায় আধুনিক নগরায়ণের স্বার্থে সিটি সেন্টারের আদলে বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। আরও পড়ুন ড্যাপ বাস্তবায়নে কমছে ফ্ল্যাটের সংখ্যা, মন্ত্রীর কাছে রিহ্যাবের উদ্বেগ তিনি আরও বলেন, সারা দেশে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক

ড্যাপ সংশোধনসহ আবাসন খাতের সমস্যা সমাধানে রাজউক-রিহ্যাব বৈঠক

রাজধানীর আবাসন খাতের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে বৈঠক হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ এ বৈঠক করে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজউকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। এ সময় রাজউকের চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে, যা আবাসন খাতের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সীমিত জমির বাস্তবতায় আধুনিক নগরায়ণের স্বার্থে সিটি সেন্টারের আদলে বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে ঢাকার ওপর চাপ কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ ঋণ ও প্রণোদনা দেওয়ারও আহ্বান জানান।

বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ড্যাপ ও আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ পরিসরের এক আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দেন। এ বিষয়ে রাজউক চেয়ারম্যান ইতিবাচক সাড়া দিয়ে ভবিষ্যতে বিশেষ আয়োজনের আশ্বাস দেন।

এছাড়া রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক মো. মাহবুবুর রহমানসহ অন্য নেতারা আবাসন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, দেশ সবার, সবার জন্য একটি পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এসময় তিনি আবাসন খাতের উন্নয়নে রিহ্যাবের ভূমিকার প্রশংসা করেন এবং যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে রিহ্যাবের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, পরিচালক ডা. এন জোহা, আলহাজ মো. গোলাম কিবরিয়া মজুমদার, আলহাজ প্রফেসর ফারুক আহমদ, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মো. ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম এবং মো. এমদাদুল হোসেন সোহেলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ইএআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow