ড্রামে ভরে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার দেওয়ানহাট এলাকায় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি প্রতিষ্ঠান সাধারণ ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ না করে রাতের আঁধারে অধিক মুনাফার আশায় বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। বৃহস্পতিবার রাতে ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল ড্রামে ভরে পাচারের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা দ্রুত অভিযান পরিচালনা করেন। এ সময় বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সাঈদের কাছ থেকে এই ৮০০ লিটার তেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, অভিযান পরিচালনাকালে জব্দ জ্বালানি তেলের বৈধ কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তেলগুলো জব্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী এই তেল পরবর্তীতে প্রকাশ্য নিলা

ড্রামে ভরে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার দেওয়ানহাট এলাকায় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি প্রতিষ্ঠান সাধারণ ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ না করে রাতের আঁধারে অধিক মুনাফার আশায় বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। বৃহস্পতিবার রাতে ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল ড্রামে ভরে পাচারের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা দ্রুত অভিযান পরিচালনা করেন। এ সময় বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সাঈদের কাছ থেকে এই ৮০০ লিটার তেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, অভিযান পরিচালনাকালে জব্দ জ্বালানি তেলের বৈধ কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তেলগুলো জব্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী এই তেল পরবর্তীতে প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে। জনস্বার্থে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow