ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক আইন মেনে চলা জোরদার করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কের নির্দিষ্ট এলাকায় স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ের এ ব্যবস্থা কার্যকর হবে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হবে। এর মধ্যে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টো পথে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধ রয়েছে। কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে ক্যামেরায় তা শনাক্ত হওয়ার পর প্রচলিত আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে। এরপর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলার বিস্তারিত তথ্য জানানো হবে। এসএমএস পাওয়ার পর গাড়ির মালিকরা ঘরে বসেই বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে পারবেন। হাইওয়ে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা চালু হলে ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক আইন মেনে চলা জোরদার করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কের নির্দিষ্ট এলাকায় স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ের এ ব্যবস্থা কার্যকর হবে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হবে। এর মধ্যে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টো পথে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধ রয়েছে।

কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে ক্যামেরায় তা শনাক্ত হওয়ার পর প্রচলিত আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে। এরপর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলার বিস্তারিত তথ্য জানানো হবে।

এসএমএস পাওয়ার পর গাড়ির মালিকরা ঘরে বসেই বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে পারবেন।

হাইওয়ে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা চালু হলে ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য দ্রুত ও নির্ভুলভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি জরিমানা আদায়ের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে।

কর্তৃপক্ষের আশা, এআই ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো গেলে মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফিরবে এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়বে। এর ফলে সড়ক দুর্ঘটনা কমাতেও উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে হাইওয়ে পুলিশ।

নতুন এই ব্যবস্থা সফলভাবে বাস্তবায়নে সাধারণ যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চেয়েছে হাইওয়ে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow