ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ কমেছে ঘরমুখো মানুষের

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন উপলক্ষে সরকার কর্তৃক ছুটি ঘোষণা করায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোটের টানে নগর ছেড়েছে হাজার হাজার মানুষ। এদিন নারায়ণগঞ্জের বাসস্ট্যান্ডগুলোতে অস্থায়ী মানুষের ঢল নেমেছিল। তবে ভোটের আগের দিন অর্থাৎ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপস্থিত নেই বললেই চলে। ফলে যাত্রীর তুলনায় যানবাহন বেশি চোখে পড়ছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের সিমরাইল ও সাইনবোর্ড এলাকায় এমনটাই দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, মহাসড়ক ঘেঁষে থাকা বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী উপস্থিতি একেবারে কম। যার ফলে দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ একই স্থানে অপেক্ষা করে স্বল্প যাত্রী নিয়েই গন্তব্যে ছুটে চলেছে। যাত্রীর চাপ কম থাকার ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল যাত্রীদের উপচে পড়া ভিড়ে তাদের হিমশিম খেতে হয়েছিল। যাত্রীদের চাহিদা অনুযায়ী টিকিট দিতে ব্যর্থ হন তারা। তবে আজ সড়কে যথেষ্ট গাড়ি থাকলেও যাত্রীর চাপ নেই। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর জাগো নিউজকে বলেন, মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ কমেছে ঘরমুখো মানুষের

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন উপলক্ষে সরকার কর্তৃক ছুটি ঘোষণা করায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোটের টানে নগর ছেড়েছে হাজার হাজার মানুষ। এদিন নারায়ণগঞ্জের বাসস্ট্যান্ডগুলোতে অস্থায়ী মানুষের ঢল নেমেছিল। তবে ভোটের আগের দিন অর্থাৎ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপস্থিত নেই বললেই চলে। ফলে যাত্রীর তুলনায় যানবাহন বেশি চোখে পড়ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের সিমরাইল ও সাইনবোর্ড এলাকায় এমনটাই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়ক ঘেঁষে থাকা বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী উপস্থিতি একেবারে কম। যার ফলে দূরপাল্লার বাসগুলো দীর্ঘক্ষণ একই স্থানে অপেক্ষা করে স্বল্প যাত্রী নিয়েই গন্তব্যে ছুটে চলেছে। যাত্রীর চাপ কম থাকার ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ কমেছে ঘরমুখো মানুষের

টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল যাত্রীদের উপচে পড়া ভিড়ে তাদের হিমশিম খেতে হয়েছিল। যাত্রীদের চাহিদা অনুযায়ী টিকিট দিতে ব্যর্থ হন তারা। তবে আজ সড়কে যথেষ্ট গাড়ি থাকলেও যাত্রীর চাপ নেই।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর জাগো নিউজকে বলেন, মহাসড়কে গতকালের তুলনায় আজ যাত্রী এবং গাড়ির চাপ অনেক কম। ঘরমুখো কিছু যাত্রী দেখা গেলেও যান চলাচল স্বাভাবিক আছে। আমরা সড়কে রয়েছি।

মো. আকাশ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow