ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ও মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া ঘটনা ঘটেছে। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় পড়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে। এদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লিখা পর্যন্ত সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ও মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া ঘটনা ঘটেছে। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় পড়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।

এদিকে, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow