ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের মুক্তিতে বাধা নেই
ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। সোমবার (২২ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মাহবুবুর রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। মোতাহার হোসেন সাজু বলেন, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর গ্রেফতার হন মাহবুবুর রহমান। পরে তাকে পর্যায়ক্রমে নয় মামলায় গ্রেফতার দেখানো হয়। আজকের মামলাসহ নয় মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা রইলো না। এর আগে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে শ্যোন এরেস্ট না দেখাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজয় দিবসে দলটির পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে তাকে গ্রেফতার করে পুলিশ। এফএইচ/এমএএইচ/
ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
সোমবার (২২ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মাহবুবুর রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু।
মোতাহার হোসেন সাজু বলেন, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর গ্রেফতার হন মাহবুবুর রহমান। পরে তাকে পর্যায়ক্রমে নয় মামলায় গ্রেফতার দেখানো হয়। আজকের মামলাসহ নয় মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা রইলো না। এর আগে সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে শ্যোন এরেস্ট না দেখাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
২০২৪ সালের ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজয় দিবসে দলটির পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে তাকে গ্রেফতার করে পুলিশ।
এফএইচ/এমএএইচ/
What's Your Reaction?