ঢাকা জেলার ৫ আসনেই ধানের শীষের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার অন্তর্গত পাঁচটি আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে, ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট। ঢাকা-২ আসনে বিএনপির মো. আমানউল্লাহ আমান ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট। ঢাকা-৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট। ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট। ঢাকা-২০ আসনে বিএনপির মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার অন্তর্গত পাঁচটি আসনেই বিএনপির মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে, ঢাকা-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।
ঢাকা-২ আসনে বিএনপির মো. আমানউল্লাহ আমান ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৮০ হাজার ৫৩ ভোট।
ঢাকা-৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।
ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।
ঢাকা-২০ আসনে বিএনপির মো. তমিজ উদ্দিন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির নাবিলা তাসনিম পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।
নির্বাচনের এ ফলাফলে বিএনপির প্রার্থীদের বিজয় দলটির জন্য বড় রাজনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
What's Your Reaction?