ঢাকা থেকেই চলবে বাংলাদেশের নিয়ন্ত্রণ : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে এবং বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লির তাঁবেদারি করে যারা রাজনীতি করেছে কিংবা নতুন করে যারা সেই রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে তাদের রাজনীতি আর কখনো প্রতিষ্ঠিত হবে না। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভার ডগড়মোড়া এলাকার মাতৃবাগান মসজিদ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, সংস্কার চায় এবং ইনসাফ চায়। ৫ আগস্টের পর দেশের মানুষ আর কোনো নতুন জালেমের আবির্ভাব দেখতে চায় না। কিন্তু আমরা দেখছি, ৫ আগস্টের পর নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে, জমি দখল হচ্ছে, মানুষকে নির্যাতন করা হচ্ছে। এমনকি পাথর নিক্ষেপ করে মানুষ হত্যার ঘটনাও ঘটছে। তারাই নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সেই সব জালেমদের পরাজিত করার দিন। এটি ঋণখেলাপিদের পরাজিত করার দিন। সংসদে যদি ঋণখেলাপি, ভূমিদস্যু কিংবা বিদেশি নাগরিকত্বধারীরা যায়, তাহলে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। জনসভায় আরও বক্তব্য দেন ১

ঢাকা থেকেই চলবে বাংলাদেশের নিয়ন্ত্রণ : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে এবং বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ। দিল্লির তাঁবেদারি করে যারা রাজনীতি করেছে কিংবা নতুন করে যারা সেই রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে তাদের রাজনীতি আর কখনো প্রতিষ্ঠিত হবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভার ডগড়মোড়া এলাকার মাতৃবাগান মসজিদ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, সংস্কার চায় এবং ইনসাফ চায়। ৫ আগস্টের পর দেশের মানুষ আর কোনো নতুন জালেমের আবির্ভাব দেখতে চায় না। কিন্তু আমরা দেখছি, ৫ আগস্টের পর নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে, জমি দখল হচ্ছে, মানুষকে নির্যাতন করা হচ্ছে। এমনকি পাথর নিক্ষেপ করে মানুষ হত্যার ঘটনাও ঘটছে। তারাই নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সেই সব জালেমদের পরাজিত করার দিন। এটি ঋণখেলাপিদের পরাজিত করার দিন। সংসদে যদি ঋণখেলাপি, ভূমিদস্যু কিংবা বিদেশি নাগরিকত্বধারীরা যায়, তাহলে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না।

জনসভায় আরও বক্তব্য দেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাভার উপজেলা এনসিপির সমন্বয়ক মো. জুলকারনাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এ সময় ১১ দলীয় জোটের সমর্থকরা বলেন, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য সৎ ও জনবান্ধব নেতৃত্বকে নির্বাচিত করাই এখন সময়ের দাবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow