ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী আলিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে সাতজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে পাঁচ পুরুষ ও দুই নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরও মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী আলিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে সাতজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে পাঁচ পুরুষ ও দুই নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরও মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow