ঢাকা বার নির্বাচন ২৯-৩০ এপ্রিল
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার অ্যাসোসিয়েশন) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে এরইমধ্যে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। সমিতির মূল ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে তফসিল ঘোষণা করা হয়। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল ও গ্রহণ করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ এপ্রিল। এছাড়া, ১২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে, একই দিনে প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। নির্বাচনের আগে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। সবশেষে, নির্ধারিত সূচি অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ এপ্রিল। এমডিএএ/এএমএ
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার অ্যাসোসিয়েশন) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে এরইমধ্যে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে।
সমিতির মূল ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে তফসিল ঘোষণা করা হয়। সোমবার (৩০ মার্চ) সকালে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল ও গ্রহণ করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ এপ্রিল।
এছাড়া, ১২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে, একই দিনে প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। নির্বাচনের আগে প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।
সবশেষে, নির্ধারিত সূচি অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ এপ্রিল।
এমডিএএ/এএমএ
What's Your Reaction?