ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে মাঝরাতে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (৩০ মে) দিবাগত রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পায় তারা। তথ্য পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ও ফোম মিশ্রিত করে স্প্রে করার মাধ্যমে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করতে সক্ষম হন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল বিঘ্নিত হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কারে থাকা যাত্রী বা অন্য কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। শ্রীনগর ফায়ার সা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে মাঝরাতে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৩০ মে) দিবাগত রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পায় তারা। তথ্য পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে উদ্ধারকাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ও ফোম মিশ্রিত করে স্প্রে করার মাধ্যমে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করতে সক্ষম হন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল বিঘ্নিত হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কারে থাকা যাত্রী বা অন্য কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি কিংবা শর্ট সার্কিট থেকে প্রাইভেটকারটিতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow