ঢাকা রেঞ্জে ওসি পদায়নে তদবিরের চেষ্টা, আবারও বিশেষ সতর্কতা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নকে ঘিরে অনৈতিক তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টার বিরুদ্ধে আবারও সতর্কবার্তা দিয়েছে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়। রেঞ্জ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ওসি পদে পদায়নের সম্পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত; এ ক্ষেত্রে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই। গত ১০ এপ্রিল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা রেঞ্জ জানায়, প্রচলিত প্রশাসনিক কাঠামো অনুযায়ী জেলার পুলিশ সুপাররা পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় থানার ওসি পদায়ন করে থাকেন। এতে বাহ্যিক কোনো প্রভাব বা তদবির গ্রহণযোগ্য নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ওসি পদায়ন নিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নাম ব্যবহার করে তদবির বা সুপারিশের চেষ্টা করছেন—যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। এ ধরনের কার্যক্রম থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া ফোকাল পয়েন্ট ও পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বিষয়টি স
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নকে ঘিরে অনৈতিক তদবির ও প্রভাব বিস্তারের চেষ্টার বিরুদ্ধে আবারও সতর্কবার্তা দিয়েছে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়। রেঞ্জ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ওসি পদে পদায়নের সম্পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত; এ ক্ষেত্রে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কোনো প্রশাসনিক ভূমিকা নেই।
গত ১০ এপ্রিল প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা রেঞ্জ জানায়, প্রচলিত প্রশাসনিক কাঠামো অনুযায়ী জেলার পুলিশ সুপাররা পেশাগত দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় থানার ওসি পদায়ন করে থাকেন। এতে বাহ্যিক কোনো প্রভাব বা তদবির গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কিছু ব্যক্তি ওসি পদায়ন নিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নাম ব্যবহার করে তদবির বা সুপারিশের চেষ্টা করছেন—যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। এ ধরনের কার্যক্রম থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের মিডিয়া ফোকাল পয়েন্ট ও পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাহনাজ বেগমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বিষয়টি স্পষ্টভাবে অবহিত করার পরও কিছু ব্যক্তি ও মহল বিভিন্ন থানায় ওসি পদায়ন নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের কাছে অনৈতিক তদবির, অনুরোধ ও সুপারিশ করার চেষ্টা করছেন। এমনকি কিছু অসাধু ব্যক্তি ও দালাল চক্র বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে বা প্রভাবের কথা বলে অনৈতিক প্রস্তাব দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদবির বা আর্থিক প্রলোভনের মাধ্যমে পদায়ন প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থি।
What's Your Reaction?