ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন ইকবাল হোসেন

পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করেছে সরকার। সারাদেশের রেঞ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা রেঞ্জ। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের আরও পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ জুন অবসরে যান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক (অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত)। ইকবাল হোসেন তারই স্থলাভিষিক্ত হলেন। ইকবাল হোসেন ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। মেধাবী ও পরিশ্রমী এই কর্মকর্তা চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। টিটি/এমআরএম

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন ইকবাল হোসেন

পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করেছে সরকার। সারাদেশের রেঞ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা রেঞ্জ।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের আরও পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ জুন অবসরে যান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক (অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত)। ইকবাল হোসেন তারই স্থলাভিষিক্ত হলেন।

ইকবাল হোসেন ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। মেধাবী ও পরিশ্রমী এই কর্মকর্তা চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

টিটি/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow