ঢাকা সংবাদপত্রের হকার্স সমিতির কার্যক্রম সমকাল প্রেসে পরিচালিত হচ্ছে

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা টাইমস মিডিয়া ভবনের দৈনিক সমকাল পত্রিকার প্রেস থেকে পরিচালিত হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মাসুদ বুলবুল ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মন্টু। এতে বলা হয়, ঢাকা শহর এবং শহরতলিতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে দৈনিক পত্রিকা সরবরাহ করা হয়ে থাকে। তার মধ্যে দুই তৃতীয়াংশ পত্রিকা সরবরাহ করা হয় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দায়িত্বরত কমিটি দায়িত্ব ছেড়ে চলে গেলে নতুন করে অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। কিছুদিন পরেই তাদের মধ্যে একাধিক গ্রুপের সৃষ্টি হয় এবং এক গ্রুপ অন্য গ্রুপকে পেশিশক্তি প্রদর্শন করে সমিতি থেকে বের করে দেয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি ১৪ বার দখল-প

ঢাকা সংবাদপত্রের হকার্স সমিতির কার্যক্রম সমকাল প্রেসে পরিচালিত হচ্ছে

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা টাইমস মিডিয়া ভবনের দৈনিক সমকাল পত্রিকার প্রেস থেকে পরিচালিত হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মাসুদ বুলবুল ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মন্টু।

এতে বলা হয়, ঢাকা শহর এবং শহরতলিতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে দৈনিক পত্রিকা সরবরাহ করা হয়ে থাকে। তার মধ্যে দুই তৃতীয়াংশ পত্রিকা সরবরাহ করা হয় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট রাষ্ট্রীয় পট পরিবর্তনের পর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দায়িত্বরত কমিটি দায়িত্ব ছেড়ে চলে গেলে নতুন করে অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। কিছুদিন পরেই তাদের মধ্যে একাধিক গ্রুপের সৃষ্টি হয় এবং এক গ্রুপ অন্য গ্রুপকে পেশিশক্তি প্রদর্শন করে সমিতি থেকে বের করে দেয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি ১৪ বার দখল-পাল্টা দখল হয় এবং সর্বশেষ চলতি বছরের ৩১ জুলাই দুই পক্ষের মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটলে সমিতির অফিস বন্ধ করে দেওয়া হয়। এতে সমিতিতে উপস্থিত থাকা বিভিন্ন পত্রিকার ৩ জন সংবাদকর্মী গুরুতর আহত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকা সরবরাহ এবং নিয়মিত পত্রিকার বিল আদায় স্বাভাবিক রাখতে চলতি বছরের ৩১ জুলাই বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন এক জরুরি সভার আয়োজন করে। সভায় নোয়াব ও সম্পাদক পরিষদের নির্দেশনায় ১ আগস্ট থেকে অন্তর্বর্তী সময়ের জন্য দৈনিক প্রথম আলো কর্তৃক প্রদত্ত স্থানে (কারওয়ান বাজার) ২ দিন পরিচালিত হওয়ার পর পুনরায় সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে ৩ আগস্ট থেকে তেজগাঁও শিল্প এলাকা টাইমস মিডিয়া ভবনের সমকাল পত্রিকার প্রেস থেকে পরিচালিত হচ্ছে।

ঢাকায় পত্রিকা সরবরাহ ও বিল আদায় কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। 

নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির যাবতীয় কর্মকাণ্ড নোয়াবের তত্ত্বাবধানে সমকাল প্রেস থেকে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হবে। এ ছাড়া সমবায় মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে নোয়াবের পক্ষ থেকে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow