ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজট

যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম মহাসড়কে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  শনিবার (২৮ মার্চ) ভোররাত থেকে সিরাজগঞ্জের সয়দাবাদে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে ঢাকাগামী লেনে এই যানজট শুরু হয়, যা দ্রুত মুলিবাড়ি মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্থানীয় ও ভুক্তভোগী যাত্রীদের সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঢাকামুখী লেনে অসংখ্য যানবাহন স্থবির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তীব্র যানজটে উত্তরবঙ্গের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, সেতুর টোলপ্লাজায় পৌঁছাতেই একেকটি যানবাহনের প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়। ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত থেকেই এই রুটে যানবাহনের ধীরগতি ও যানজট শুরু হয়েছিল। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, গত রাতে টাঙ্গাইল অংশে একটি দুর্ঘটনার পর গভীর রাতে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত যানবাহনের চাপ। এই দুই কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় বিকল যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজট

যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম মহাসড়কে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) ভোররাত থেকে সিরাজগঞ্জের সয়দাবাদে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে ঢাকাগামী লেনে এই যানজট শুরু হয়, যা দ্রুত মুলিবাড়ি মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও ভুক্তভোগী যাত্রীদের সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঢাকামুখী লেনে অসংখ্য যানবাহন স্থবির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তীব্র যানজটে উত্তরবঙ্গের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, সেতুর টোলপ্লাজায় পৌঁছাতেই একেকটি যানবাহনের প্রায় দুই ঘণ্টা সময় লেগে যায়।

ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাত থেকেই এই রুটে যানবাহনের ধীরগতি ও যানজট শুরু হয়েছিল।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, গত রাতে টাঙ্গাইল অংশে একটি দুর্ঘটনার পর গভীর রাতে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত যানবাহনের চাপ। এই দুই কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশের তৎপরতায় বিকল যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। 

ওসি আরও জানান, সকাল ১০টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow