ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোতালিব মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শেওড়াতুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের বাসিন্দা এবং আব্দুল মজিদের ছেলে। জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগেই মোতালিব মিয়া তার শশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে সিএনজি যোগে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে মোটরসাইকেলে রওনা দেন। পথে দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান।  এ সময় সড়কে থাকা ইটের সঙ্গে ধাক্কা লেগে তিনি সামনে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়ে যান। দুর্ঘটনায় তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাহুবল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোতালিব মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শেওড়াতুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোতালিব মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের বাসিন্দা এবং আব্দুল মজিদের ছেলে। জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগেই মোতালিব মিয়া তার শশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে সিএনজি যোগে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে মোটরসাইকেলে রওনা দেন। পথে দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। 

এ সময় সড়কে থাকা ইটের সঙ্গে ধাক্কা লেগে তিনি সামনে থাকা একটি তেলবাহী ট্রাকের নিচে পড়ে যান। দুর্ঘটনায় তার মাথা ও মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে বাহুবল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এ ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow