ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু হচ্ছে ১ জুলাই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ওই রুটে বিমানের ফ্লাইট পুনরায় পরিচালনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি শনিবার ও মঙ্গলবার চলাচল করবে। ফ্লাইট দুটি ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার গমন করবে। ফ্লাইটের সময়সূচিঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিট, সিলেট থেকে ছাড়বে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিট, ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিট। ম্যানচেস্টার থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ৯টায়, সিলেট পৌঁছাবে পরদিন স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিট, ঢাকা পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গত ১ মার্চ থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ওই রুটে বিমানের ফ্লাইট পুনরায় পরিচালনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি শনিবার ও মঙ্গলবার চলাচল করবে। ফ্লাইট দুটি ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার গমন করবে।
ফ্লাইটের সময়সূচি
ঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিট, সিলেট থেকে ছাড়বে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিট, ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিট।
ম্যানচেস্টার থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ৯টায়, সিলেট পৌঁছাবে পরদিন স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিট, ঢাকা পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গত ১ মার্চ থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। সরকারের দূরদর্শী দিকনির্দেশনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বিমান। এই সিদ্ধান্ত যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়সহ সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণকে আরও সহজতর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
যাত্রীদের টিকিট বুকিং ও ফ্লাইট সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান সেলস সেন্টার, IATA অনুমোদিত ট্রাভেল এজেন্সি, বিমান কল সেন্টার (১৩৬৩৬/ +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com)-এ যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এমএমএ/এমএমকে
What's Your Reaction?