ঢাকা-১৭ আসনে ধানের শীষের ব্যানার-ফেস্টুন অপসারণ যুবদল নেতা জুয়েলের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পরই ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী তারেক রহমানের নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন অপসারণের উদ্যোগ নেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। রোববার (১৫ ফেব্রুয়ারি) পরিবেশদূষণ রোধ ও জনদুর্ভোগ লাঘবে ঢাকা-১৭ এর অন্তর্গত গুলশান এলাকায় নিজ উদ্যোগে এসব নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ করেন তিনি। এ সময় শরীফ উদ্দিন জুয়েল বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। পরিবেশদূষণ রোধ ও জনদুর্ভোগ লাঘব করা তাদের অন্যতম লক্ষ্য। তাই নিজ উদ্যোগে নির্বাচনী প্রচার- প্রচারণামূলক এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করছেন তিনি। তিনি আরও বলেন, ঢাকায় এর আগেও বড় কোনো রাজনৈতিক সমাবেশের পর তারা একইভাবে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে বিজয়ী হন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পরই ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী তারেক রহমানের নির্বাচনী প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন অপসারণের উদ্যোগ নেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।
রোববার (১৫ ফেব্রুয়ারি) পরিবেশদূষণ রোধ ও জনদুর্ভোগ লাঘবে ঢাকা-১৭ এর অন্তর্গত গুলশান এলাকায়
নিজ উদ্যোগে এসব নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ করেন তিনি।
এ সময় শরীফ উদ্দিন জুয়েল বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। পরিবেশদূষণ রোধ ও জনদুর্ভোগ লাঘব করা তাদের অন্যতম লক্ষ্য। তাই নিজ উদ্যোগে নির্বাচনী প্রচার- প্রচারণামূলক এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করছেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকায় এর আগেও বড় কোনো রাজনৈতিক সমাবেশের পর তারা একইভাবে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে বিজয়ী হন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
What's Your Reaction?