ঢাকা-২ আসনে ১৭ কেন্দ্রের ফলে এগিয়ে আমানউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ১৪২ টির মধ্যে ১৭ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান ২১ হাজার ১৩০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। রেজাউল করিম বলেন, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন। এর মধ্যে ১৭ টি কেন্দ্রে ৩০ হাজার ৬১৬ জনের ভোট বৈধ হয়েছে। বাতিল হয়েছে ৪৭১ টি। তিনি আরও বলেন, এসব কেন্দ্রে জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) আব্দুল হক আট হাজার ৮০৮ টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ৬৭৮ টি ভোট পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ১৪২ টির মধ্যে ১৭ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমান ২১ হাজার ১৩০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
রেজাউল করিম বলেন, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ২১৬ জন। এর মধ্যে ১৭ টি কেন্দ্রে ৩০ হাজার ৬১৬ জনের ভোট বৈধ হয়েছে। বাতিল হয়েছে ৪৭১ টি।
তিনি আরও বলেন, এসব কেন্দ্রে জামায়াতে ইসলামীর কর্নেল (অব.) আব্দুল হক আট হাজার ৮০৮ টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম ৬৭৮ টি ভোট পেয়েছেন।
What's Your Reaction?