ঢাকা-২০ আসনে ২৫ কেন্দ্রে এগিয়ে বিএনপির তমিজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ১৪৮ কেন্দ্রের মধ্যে ২৫ টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তমিজ উদ্দিন এগিয়ে আছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন।  ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তমিজ উদ্দিন ২৫ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিম ৮ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির আহসান খান এছাড়া ৩৫৮ ভোট, খেলাফত মজলিশের আশরাফ আলী ২  হাজার ৭টি , বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আরজু মিয়া ২০ টি ও এবি পার্টির হেলাল উদ্দিন আহাম্মদ ৭২ টি ভোট পেয়েছেন। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ টি। এসব কেন্দ্রে ৩৬ হাজার ৯৪১ জন ভোট দিয়েছেন। তবে ৮৬৭ জনের ভোট বাতিল হয়েছে।

ঢাকা-২০ আসনে ২৫ কেন্দ্রে এগিয়ে বিএনপির তমিজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে ১৪৮ কেন্দ্রের মধ্যে ২৫ টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তমিজ উদ্দিন এগিয়ে আছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন। 


ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. তমিজ উদ্দিন ২৫ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিম ৮ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন।

জাতীয় পার্টির আহসান খান এছাড়া ৩৫৮ ভোট, খেলাফত মজলিশের আশরাফ আলী ২  হাজার ৭টি , বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আরজু মিয়া ২০ টি ও এবি পার্টির হেলাল উদ্দিন আহাম্মদ ৭২ টি ভোট পেয়েছেন। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ টি।

এসব কেন্দ্রে ৩৬ হাজার ৯৪১ জন ভোট দিয়েছেন। তবে ৮৬৭ জনের ভোট বাতিল হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow