ঢাকা-৬ : নির্বাচনী ফলাফল স্থগিত চেয়ে ইসিতে চিঠি
ঢাকা-৬ আসনের নির্বাচনী ফলাফল স্থগিত চেয়ে ইসি চিঠি দিয়েছেন জামায়াত প্রার্থী আব্দুল মান্নান। তবে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনটি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেন পেয়েছেন মোট ২ হাজার ৮০০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ১ হাজার ৯৩৬টি ভোট। সেখানে ৩৩ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়ে ১ হাজার ৪৮১টি। এতে ইশরাক হোসেন ৮১২টি ও আব্দুল মান্নান ৬১৬টি ভোট পান।
ঢাকা-৬ আসনের নির্বাচনী ফলাফল স্থগিত চেয়ে ইসি চিঠি দিয়েছেন জামায়াত প্রার্থী আব্দুল মান্নান।
তবে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনটি কেন্দ্র মিলিয়ে ধানের শীষ প্রতীকে ইশরাক হোসেন পেয়েছেন মোট ২ হাজার ৮০০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ১ হাজার ৯৩৬টি ভোট।
সেখানে ৩৩ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়ে ১ হাজার ৪৮১টি। এতে ইশরাক হোসেন ৮১২টি ও আব্দুল মান্নান ৬১৬টি ভোট পান।
What's Your Reaction?