ঢাকা-৯: এগিয়ে বিএনপি, তৃতীয় তাসনীম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের প্রাথমিক বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া, তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা (ফুটবল প্রতীক)। বেসরকারি সূত্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জানা যায়, মহানগর আইডিয়াল স্কুল (কেন্দ্র নং ১১৬)-এ মোট ১,০৪৩ ভোট গণনা করা হয়েছে। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকের হাবিবুর রশীদ হাবিব ৫৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীক পেয়েছেন ২৬১ ভোট। এছাড়া, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা ১৩৬ ভোট অর্জন করেছেন। খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও ধানের শীষ শীর্ষে রয়েছে। এ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪৫৫ ভোট। শাপলা প্রতীক পেয়েছে ১৯২ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ১৫৯ ভোট। এখানে ধানের শীষের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ব্যবধান ২৬৩ ভোট। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র বলছেন, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনার সঙ্গে সঙ্গে ঢাকা-৯ আসনের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে। তবে প্রাথমিক এই ফলাফলে হাবিবুর রশীদ হাবিবের এগিয়ে থাকা

ঢাকা-৯: এগিয়ে বিএনপি, তৃতীয় তাসনীম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের প্রাথমিক বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া, তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা (ফুটবল প্রতীক)।

বেসরকারি সূত্রে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জানা যায়, মহানগর আইডিয়াল স্কুল (কেন্দ্র নং ১১৬)-এ মোট ১,০৪৩ ভোট গণনা করা হয়েছে। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকের হাবিবুর রশীদ হাবিব ৫৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীক পেয়েছেন ২৬১ ভোট। এছাড়া, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা ১৩৬ ভোট অর্জন করেছেন।

খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও ধানের শীষ শীর্ষে রয়েছে। এ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪৫৫ ভোট। শাপলা প্রতীক পেয়েছে ১৯২ ভোট এবং ফুটবল প্রতীক পেয়েছে ১৫৯ ভোট। এখানে ধানের শীষের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ব্যবধান ২৬৩ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র বলছেন, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনার সঙ্গে সঙ্গে ঢাকা-৯ আসনের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে। তবে প্রাথমিক এই ফলাফলে হাবিবুর রশীদ হাবিবের এগিয়ে থাকা দৃশ্যমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow