ঢাকা-৯: বিপুল ভোটের ব্যবধানে জয়ী হাবিবুর রশিদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। হাবিবুর রশিদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাপলা কলি প্রতীকের জাভেদ রাসিনকে ৫৩ হাজার ৭৫২ হাজার ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন। তিনি পেয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ২১২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাভেদ রাসিন পেয়েছেন মাত্র ৫৩ হাজার ৪৬০টি ভোট। অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ ইফতেখার আহসান পেয়েছেন মাত্র ২৫ টি ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
হাবিবুর রশিদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাপলা কলি প্রতীকের জাভেদ রাসিনকে ৫৩ হাজার ৭৫২ হাজার ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন। তিনি পেয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ২১২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাভেদ রাসিন পেয়েছেন মাত্র ৫৩ হাজার ৪৬০টি ভোট।
অন্যদিকে তৃতীয় অবস্থানে থাকা ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ ইফতেখার আহসান পেয়েছেন মাত্র ২৫ টি ভোট।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন।
What's Your Reaction?