ঢাকার কাঁটাবনে আবাসিক ভবনে আগুনে প্রাণ গেলো দুই যুবকের
রাজধানীর কাঁটাবনে ১৪ তলা এক আবাসিক ভবনের ১২ তলার ফ্ল্যাটে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে দুজন মারা গেছেন। নিহতরা হলেন- মো. জনি (২৪) ও মো. আবদুস সালাম (২০)। এদের মধ্যে আবদুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক। অপরজন জনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন। আরও পড়ুন ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১টা ৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আরও পড়ুন ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় ক্রিমিয়ায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা নাজমুল সরোয়ার বলেন, আবদুস সালাম বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহার মো. সেলিম সরকারের ছেলে। এছাড়া নিহত জনি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামের
রাজধানীর কাঁটাবনে ১৪ তলা এক আবাসিক ভবনের ১২ তলার ফ্ল্যাটে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে দুজন মারা গেছেন।
নিহতরা হলেন- মো. জনি (২৪) ও মো. আবদুস সালাম (২০)। এদের মধ্যে আবদুস সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক। অপরজন জনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক ছিলেন।

ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন
শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১টা ৫ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এসময় দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা নাজমুল সরোয়ার বলেন, আবদুস সালাম বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহার মো. সেলিম সরকারের ছেলে। এছাড়া নিহত জনি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। কর্মসূত্রে তারা ওই ফ্ল্যাটে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর
What's Your Reaction?
