ঢাকার পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ নেই, দাবি প্রশাসকের

ঢাকা উত্তর সিটির আওতাধীন অস্থায়ী ১০টি হাট এবং স্থায়ী গাবতলী পশুর হাটে এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গাবতলী হাটে গরু বাঁধার খুঁটি প্রতি ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে এমন কোনো সত্যতা পাওয়া যায়নি। কারও কাছ থেকে হাসিলের ৫ শতাংশের বেশি আদায় করা হচ্ছে না। প্রশাসক মিল্টন আরও বলেন, হাট ব্যবস্থাপনা নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। তদন্তে অতিরিক্ত টাকা আদায়ের কোনো প্রমাণ মেলেনি। এ সময় উপস্থিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, পশুর হাটে চাঁদাবাজি সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।  তিনি জানান, এখন পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোনো পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি। তবে কেউ নির্দিষ্ট অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow