ঢাকার বাতাস আজ ‘কিছুটা ভালো’

ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বৃষ্টি দিনে বা বর্ষাকালেও নিয়মিত ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। গত কিছুদিনের দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বাতাসের মান ‘সহনীয় বা কিছুটা ভালো’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৯টায় তালিকার ১৪তম স্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৮৮। এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এ তথ্য জানা গেছে। কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা ক

ঢাকার বাতাস আজ ‘কিছুটা ভালো’

ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বৃষ্টি দিনে বা বর্ষাকালেও নিয়মিত ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। গত কিছুদিনের দূষণের স্কোর তেমন তথ্যই দিচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বাতাসের মান ‘সহনীয় বা কিছুটা ভালো’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে সকাল ৯টায় তালিকার ১৪তম স্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৮৮।

এদিন সকালে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৯টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৬ স্কোর নিয়ে শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। দূষণের দিক থেকে আজ ১৫৫ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

এরপরই দূষণে শীর্ষে থাকা ১০টি দেশের মধ্যে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৬), উগান্ডার কাম্পালা (১৫১), চিলির সান্তিয়াগো (১২৯), ভারতের দিল্লি (১২৪), ইসরায়েলের জেরুজালেম (১১৬), নেদারল্যান্ডসের আমস্টারডাম (১০৬), পাকিস্তানের লাহোর (১০৬) ও মিশরের কায়রো (১০২)।

অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো ফিলিপাইনের ম্যানিলায়। শহরটির দূষণ স্কোর মাত্র ১১। এছাড়া জাপানের কোবে, অস্ট্রেলিয়ার সিডনি ও ক্যানবেরা শহরগুলোর বাতাসও খুব ভালো পর্যায়ে রয়েছে।

এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow