ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার বা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়- অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত হতে হবে। 

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার বা এসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

শনিবার (২৭ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়- অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত হতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow