ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগোযোগ ৬ ঘণ্টা পর সচল
প্রায় ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উল্লাপাড়া স্টেশনে আটকে পড়া নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ৪৩ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশন ছেড়ে যায়। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৪টা ৫০ মিনিটি লাইনচ্যুত হওয়া সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়। ৫টা ৪৩ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে খসে পড়ে যায়। যার ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বেলা পৌনে দুইটার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় চার ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করে জামতৈল রেলওয়ে স্টেশনের
প্রায় ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উল্লাপাড়া স্টেশনে আটকে পড়া নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ৪৩ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি শহীদ এম মনসুর আলী স্টেশন ছেড়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল ৪টা ৫০ মিনিটি লাইনচ্যুত হওয়া সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়। ৫টা ৪৩ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে খসে পড়ে যায়। যার ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
বেলা পৌনে দুইটার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় চার ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করে জামতৈল রেলওয়ে স্টেশনের দিকে নেওয়া হয় এবং ইঞ্জিনসহ ট্রেনের বাকি বগি সয়দাবাদ স্টেশনের দিকে চলে যায়। এরপর ক্ষতিগ্রস্ত রেলের সংস্কার শেষে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারি হাফিজুর রহমান জানান, রিলিফ ট্রেন এসে চার ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। বিকেল ৫টা ৪৩ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, যান্ত্রিক ক্রটির কারণে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
What's Your Reaction?