ঢাকায় অবৈধ ভাটায় ২৫ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও বিভিন্ন অনিয়মে ৫ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরসহ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।  মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ঘোড়াকান্দা, শ্রীরামপুর, কালামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকার এস কে ব্রিকস, সিকো ব্রিকস, মেসার্স কালাম ব্রিকস, মেসার্স সততা ব্রিকস ও মেসার্স পাওয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালানো হচ্ছে । বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বায়ুদূষণরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. জেসমিন আক্তার, ঢাকা জেলা

ঢাকায় অবৈধ ভাটায় ২৫ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও বিভিন্ন অনিয়মে ৫ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরসহ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ঘোড়াকান্দা, শ্রীরামপুর, কালামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

এ সময় সুতিপাড়া ইউনিয়নের বাটারখোলা এলাকার এস কে ব্রিকস, সিকো ব্রিকস, মেসার্স কালাম ব্রিকস, মেসার্স সততা ব্রিকস ও মেসার্স পাওয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালানো হচ্ছে । বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বায়ুদূষণরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. জেসমিন আক্তার, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন, পরিদর্শক জনাব এস এম মনজুর-উল-আলমসহ পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow