ঢাকায় কনসার্ট মাতাতে আসছেন অনুপম রায়

আবারও ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। দীর্ঘদিন পর ঢাকায় কনসার্ট করতে আসছেন এই গায়ক ও সুরকার। বিষয়টি কলকাতা থেকে নিশ্চিত করেছেন ‘দ্য অনুপম রায় ব্যান্ডে’র ম্যানেজার রানা সিং রায়। তিনি গণমাধ্যমকে বলেন ‘আগামী ২৬ জুন বাংলাদেশে পারফর্ম করবেন অনুপম রায়। এ নিয়ে কথা চূড়ান্ত হয়েছে। আমরা যাব সেখানে গিয়ে একটি সংবাদ সম্মেলনও করব।’ জানা গেছে বাংলাদেশের আয়োজন প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন ইতিমধ্যে কনসার্টটি নিয়ে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। তবে এখনো অনুষ্ঠানস্থল চূড়ান্ত হয়নি। এদিকে ট্রিপল টাইম কমিউনিকেশনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতাতেও অনুপম রায়ের কনসার্ট নিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে ‘এক শহর। এক মঞ্চ। একটাই সত্যিকারের সাউন্ড। এই জুনে অবিস্মরণীয় এক সন্ধ্যা নিয়ে আবারও ঢাকায় আসছে অনুপম রায় ও তার ব্যান্ড। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে সঙ্গে থাকুন।’ এর আগে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অনুপম রায়। তারও আগে ২০২৩ সালের জুলাইয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজন

ঢাকায় কনসার্ট মাতাতে আসছেন অনুপম রায়

আবারও ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। দীর্ঘদিন পর ঢাকায় কনসার্ট করতে আসছেন এই গায়ক ও সুরকার। বিষয়টি কলকাতা থেকে নিশ্চিত করেছেন ‘দ্য অনুপম রায় ব্যান্ডে’র ম্যানেজার রানা সিং রায়।

তিনি গণমাধ্যমকে বলেন ‘আগামী ২৬ জুন বাংলাদেশে পারফর্ম করবেন অনুপম রায়। এ নিয়ে কথা চূড়ান্ত হয়েছে। আমরা যাব সেখানে গিয়ে একটি সংবাদ সম্মেলনও করব।’

জানা গেছে বাংলাদেশের আয়োজন প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন ইতিমধ্যে কনসার্টটি নিয়ে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। তবে এখনো অনুষ্ঠানস্থল চূড়ান্ত হয়নি।

এদিকে ট্রিপল টাইম কমিউনিকেশনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতাতেও অনুপম রায়ের কনসার্ট নিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে ‘এক শহর। এক মঞ্চ। একটাই সত্যিকারের সাউন্ড। এই জুনে অবিস্মরণীয় এক সন্ধ্যা নিয়ে আবারও ঢাকায় আসছে অনুপম রায় ও তার ব্যান্ড। খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে সঙ্গে থাকুন।’

এর আগে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন অনুপম রায়। তারও আগে ২০২৩ সালের জুলাইয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনেই অনুষ্ঠিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে অংশ নিয়ে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় দর্শকদের মাতিয়েছিলেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow