ঢাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর রমনা থানার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের পাশে মোটরসাইকেল ও কাভার্ডভ‍্যানের সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেলচালকের নাম আব্দুল বারী (৩২)। রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, রোববার রাতে ডিবি কার্যালয়ের পাশে ক্রসিং এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল বারী নামের মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কাভার্ডভ্যান চালক পালিয়ে গেলেও কাভার্ডভ‍্যানটি জব্দ করা হয়। তিনি আরও জানান, আমরা নিহত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম-পরিচয় জানতে পারি। তিনি নোয়াখালী জেলার সদর থানার মহব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি তারবার্তা পাঠিয়েছি। ঘাতক কাভার্ডভ্যান চালককে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিন

ঢাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর রমনা থানার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের পাশে মোটরসাইকেল ও কাভার্ডভ‍্যানের সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেলচালকের নাম আব্দুল বারী (৩২)।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, রোববার রাতে ডিবি কার্যালয়ের পাশে ক্রসিং এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল বারী নামের মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কাভার্ডভ্যান চালক পালিয়ে গেলেও কাভার্ডভ‍্যানটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, আমরা নিহত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম-পরিচয় জানতে পারি। তিনি নোয়াখালী জেলার সদর থানার মহব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি তারবার্তা পাঠিয়েছি। ঘাতক কাভার্ডভ্যান চালককে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

এএমএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow