ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর ছয়টি থানায় পরিচালিত পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা জানিয়ে তিনি বলেন, শ্যামপুর থানা ১ জন, মোহাম্মদপুর থানা ১ জন, পল্লবী থানা ১ জন, খিলক্ষেত থানা ১ জন, রূপনগর থানা ১ জন ও উত্তরা পূর্ব থানা ২ জনকে গ্রেফতার করা হয়। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কেআর/এমএএইচ/
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর ছয়টি থানায় পরিচালিত পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা জানিয়ে তিনি বলেন, শ্যামপুর থানা ১ জন, মোহাম্মদপুর থানা ১ জন, পল্লবী থানা ১ জন, খিলক্ষেত থানা ১ জন, রূপনগর থানা ১ জন ও উত্তরা পূর্ব থানা ২ জনকে গ্রেফতার করা হয়।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেআর/এমএএইচ/
What's Your Reaction?